• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত ‘গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত ‘গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

আজ সকাল ১০.০০ ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলানায়তন,সদর নোয়াখালীতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত ‘গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, সম্মানিত পুলিশ সুপার, নোয়াখালী।

অনুষ্ঠানে বক্তারা এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও কর্মক্ষমতাবৃদ্ধিসহ সেবা প্রদানের মান আরও উন্নত হবে এমনটাই প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, নোয়াখালী। জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, নোয়াখালী। উপজেলা নিবার্হী অফিসার, সদর নোয়াখালীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশিক্ষাণার্থীবৃন্দ।