• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাঙামাটিতে জেনন চাকমাকে গ্রেফতার ও চাকুরী থেকে বরখাস্ত করার দাবিতে নাগরিক ঐক্যের মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫
রাঙামাটিতে জেনন চাকমাকে গ্রেফতার ও চাকুরী থেকে বরখাস্ত করার দাবিতে নাগরিক ঐক্যের মানববন্ধন

আজ ১৪ অক্টোবর-২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি সদর উপজেলা ভুমি অফিসের সামনে মানববন্ধন করেছে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য ।
অরাজনৈতিক সংগঠন কর্তৃক আয়োজিত রাঙামাটির সদর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ঘুষখোর জেনন চাকমা ঘুষ গ্রহণের দায়ে তাকে গ্রেফতার ও চাকুরী থেকে বরখাস্ত করার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন।
রাঙামাটির সদর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ঘুষখোর জেনন চাকমা ঘুষ গ্রহণের দায়ে তাহাকে গ্রেফতার ও চাকুরী থেকে বরখাস্ত করা এবং ঘুষখোর জেনন চাকমাকে রক্ষাকারী কর্মকর্তা রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আসলাম সারোয়ার এর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে সংহতি প্রকাশ করে স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়া মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর সমন্বয়ক মো. সাখাওয়াত হোসেন (দপ্তর), সমন্বয়ক শহিদুল ইসলাম, প্রধান সমন্বয়ক জুঁই চাকমা, সচেতন নাগরিক মো. কামাল উদ্দিন, ডায়লগ ফর পিচ of CHT(DPC) এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল হোসেন সুজন ও রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন প্রমূখ।

অরাজনৈতিক সংগঠন কর্তৃক আয়োজিত রাঙামাটির সদর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ঘুষখোর জেনন চাকমা ঘুষ গ্রহণের দায়ে তাহাকে গ্রেফতার ও চাকুরী থেকে বরখাস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর প্রধান সমন্বয়ক জুঁই চাকমা।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031