• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬
নোয়াখালী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অদ্য ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকায় নোয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম-এঁর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাজাহান, মাননীয় সংসদ সদস্য, নোয়াখালী-৪ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের সমন্বয় এবং জনসেবার মানোন্নয়নে গৃহীত ও করণীয় পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930