আজ ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সোনাইমুড়ী থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ মিজানুর রহমানকে অর্থ পুরস্কার প্রদান করেছেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।
বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ) কেজি গাঁজা ও ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করায় তাঁর পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে এ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রয়েছে।