• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং গুলিবর্ষণ ঘটনার মূল হোতাসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫
রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং গুলিবর্ষণ ঘটনার মূল হোতাসহ গ্রেফতার ২

গত ০৩ অক্টোবর ২০২৫ তারিখে আনুমানিক সকাল ০৭:৩০ টায় রাজধানীর কাফরুল থানার অন্তর্গত সেনপাড়া পর্বতা এলাকায় প্রধান সড়কে একটি যাত্রীবাহী বাসে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী দ্বারা অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনা ঘটে। জানা যায়, গত ৩-৪ মাস যাবৎ সন্ত্রাসীরা একটি পরিবহন কোম্পানির নিকট চাঁদা দাবি করে আসছিল এবং দাবি পূরণ না হওয়ায় উক্ত ঘটনা সংঘটিত করে।

এই ঘটনার প্রেক্ষিতে, গতরাত ১১:৫০ টায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকার বাড়ি থেকে প্রধান আসামি মোঃ নেছার উদ্দিন ও তার এক সহযোগী মোঃ জাহিদুর রহমান দিপু কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অন্যান্য জড়িতদের অবস্থান সনাক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনী নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031