অদ্য ২৪/০৯/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এএসআই সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমা সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অর্থঋণ জারী মামলা নং- ৮৬৪/২৫ সংক্রান্তে ০৩(তিন) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী সুজন বোস, পিতা- বাবুল বোস, সাং- আসাদগঞ্জ, খুইল্লা মিয়ার বিল্ডিং, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।