দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে রোববার ৭ সেপ্টেম্বর ২০২৫ যাত্রা শুরু করেছে আন্তর্জাতিকমানের ফেস কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ ও হারবাল ব্র্যান্ড ‘সাবু শপ’।
শনিবার শপিংমলের গ্রাউন্ড ফ্লোরে এই শপের উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম। এ সময় সাবু শপের স্বত্বাধিকারী সাবরিনা খাতুন সাবুসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. আলমগীর আলম বলেন, যমুনা ফিউচার পার্ক সব সময় আন্তর্জাতিক ব্র্যান্ড ও গ্রাহকদের মধ্যে মানসম্পন্ন সংযোগ গড়ে তোলার জন্য কাজ করে আসছে। সাবু শপের মতো একটি বিশ্বস্ত ও স্টাইলিশ ব্র্যান্ড ফেস কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ ও হারবাল সেকশনে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।
সাবু শপের স্বত্বাধিকারী সাবরিনা খাতুন সাবু বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান সচেতন ও রুচিশীল ক্রেতাদের কাছে আন্তর্জাতিকমানের ফেস কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ ও হারবাল প্রডাক্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। যমুনা ফিউচার পার্কের মতো প্রিমিয়াম লোকেশনে স্টোর উদ্বোধনের মাধ্যমে আমাদের যাত্রা আরও শক্তিশালী হলো।