• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অসুস্থ শিক্ষককে দেখতে হাসপাতালে গেলেন ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫
অসুস্থ শিক্ষককে দেখতে হাসপাতালে গেলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যাপক দিল আফরোজকে দেখতে আজ ০৬ আগস্ট ২০২৫ বুধবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে যান। এসময় তিনি অসুস্থ শিক্ষকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। উপাচার্য তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক দিল আফরোজ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কলেজ জীবনের শিক্ষক।