• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ২১টি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন। একই সঙ্গে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের আওতায় শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক, সনদপত্র ও সম্মাননা প্রদান করেন। শিশু শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন তিনি।

আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।