• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রাথমিক শিক্ষায় অবদান ও উৎকর্ষের স্বীকৃতির এক বিশেষ আয়োজন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬
প্রাথমিক শিক্ষায় অবদান ও উৎকর্ষের স্বীকৃতির এক বিশেষ আয়োজন

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

প্রাথমিক শিক্ষায় উৎকর্ষ, উদ্ভাবন ও বিশেষ অবদানের স্বীকৃতির মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও উৎসাহিত করা হয়। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।