• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এবার কুলাউড়ায় বেড়াতে এসে গনধর্ষনের শিকার কিশোরী

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২০
এবার কুলাউড়ায় বেড়াতে এসে গনধর্ষনের শিকার কিশোরী

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বেড়াতে আসা এক কিশোরী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় বুধবার (১৪ অক্টোবর) সকালে থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটেছে।

গ্রেপ্তারকৃত তিনজন হলো- উপজেলার গাজিপুর এলাকার আরজন আলী (২৪), একই এলাকার কাশেম আলী (২৫) ও পাপ্পু সূত্রধর (২৩)।

গণধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি নোয়াখালীতে। ওই কিশোরী কুলাউড়ার জয়পাশা এলাকায় তাঁর বাবার (সৎ) বাড়িতে বেড়াতে এসেছিলেন।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই কিশোরীর বাবা টাকার জন্য মেয়েকে ওই তিন যুবকের হাতে তুলে দেয়। পরে ওই মেয়েকে ৩ যুবক মনছড়া এলাকার এক বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বুধবার সকালে বিষয়টি মনছড়ার স্থানীয় বাসিন্দারা ঘটনা বুঝতে পারলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে ও তিন ধর্ষণকারীকে গ্রেপ্তার করে। ঘটনার প্রধান আসামি ওই কিশোরীর বাবা ইমরান হোসেন পলাতক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আসাদুর রহমান / দৈনিক হাকালুকি

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031