• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পটুয়াখালী জেলা গলাচিপায় বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধির উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫
পটুয়াখালী জেলা গলাচিপায় বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধির উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর জেলা গলাচিপায় বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। কুয়াকাটা বাংলাভিশন টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনেতে হবে। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্দ্যোগে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে শতাধিত সাংবাদিকের উপস্থিতিতে ঘন্টাব্যাপী তিব্র নিন্দা, প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা দক্ষিণ প্রতিনিধি মো. জসিম উদ্দিন আহম্মেদ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকারি উপজেলা প্রতিনিধি সমিত কুমার দত্ত, সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশন প্রতিনিধি মো. সোহাগ রহমান, নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও স্বাধীনমত পত্রিকার প্রতিনিধি মো. হাফিজউল্লাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরমের সাধারণ সম্পাদক মো. আহসান উদ্দিন জিকো, শিশির রঞ্জন হাওলাদার, মো. ইমন মিয়া, পলাশ হাওলাদার, মো. উজ্জল মিয়া, আল-মামুন, রিয়াদ, মাসুদ, গোলাম মাহমুদ স্বপন, মোঃ নেছার উদ্দিন, মোঃ সুমন, মাজহারুল ইসলাম মলি সহ উপজেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31