রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সম্মিলিত সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংবাদিক সদস্যদের উপস্থিতিতে নির্বাচনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
নির্বাচনে সভাপতি পদে গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক পদে আবু আবিদ নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রঞ্জন লোদ রাজু।
নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থীদের সমর্থক ও সাধারণ সদস্যদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে রঞ্জন লোদ রাজুকে বিপুল ভোটে নির্বাচিত করায় সকল ভোটার, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি সাংবাদিক সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।