• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গাইবান্ধায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫
গাইবান্ধায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে

গাইবান্ধা মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ রোববার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়। উক্ত কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।

দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য রওশন আরা ফরিদ, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, আলমগীর সাদুল্যা দুদু, অ্যাড. হানিফ বেলাল, ডা: আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, আব্দুর রাজ্জাক ভুটটু সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল আউয়াল আরজু অনুষ্ঠিত হয়।

শেষে জেলার অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ডা: অধ্যাপক মইনুল হাসান সাদিক সহ বিএনপি নেতৃবৃন্দ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31