• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঠাকুরগাঁও এর রাণীশংকৈলে এক মাদক কারবারির এক বছর কারাদন্ড 

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
ঠাকুরগাঁও এর রাণীশংকৈলে এক মাদক কারবারির এক বছর কারাদন্ড 

 ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১৫ জানুয়ারি ) রাতে যৌথ বাহিনীর অভিযানে ফুলবাবু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।  আটককৃত ফুলবাবু পৌর শহরের রংপুরিয়া বস্তির মৃত নাজির হোসেনের ছেলে।

আটককৃত ফুলবাবুকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সোর্পদ করা হলে, ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও  রকিবুল হাসান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । 

স্থানীয়রা জানায়, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে পৌর শহরের রংপুরিয়া মার্কেট মধ্য ভান্ডারা এলাকায়  নিজ বাড়ি থেকে ২৮০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930