• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান, জরিমানা আদায়’

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান, জরিমানা আদায়’

গাজীপুরের জয়দেবপুরে সালনা ও ছয়দানা হাজীর পুকুর এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আজ একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস মোবাইল কোর্ট পরিচালনা করে এপারেল প্রসেসিং ওয়াশিং ফ্যাক্টরিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করেন এবং ২টি বুস্টার জব্দ করেন।

এসময় অবৈধভাবে স্থাপিত আনুমানিক ২” ব্যাসের ৭০০ মিটার, ১” ব্যাসের ২৫০ মিটার, ৩/৪” ব্যাসের ১০০ মিটার  ও হোস পাইপ ১” ব্যাসের ৮০০ মিটার পাইপ লাইন উত্তোলন ও জব্দ করা হয়।

এসকল অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের ফলে আনুমানিক ১০০ টি বাড়ির ২৫০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930