• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজের অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজের অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সূচনালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আজ ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোর আনুমানিক ০৬৩০ ঘটিকায় কটকায় অবস্থানকালে ‘এমভি জিলান’ নামক জাহাজে অবস্থানরত যাত্রী মোঃ আবু হানিফ রানা (৫৫) এর স্ট্রোক জনিত সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডের নিকট চিকিৎসা সহায়তা অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী হতে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।