অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)