• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উপদেষ্টা এ এফ হাসান আরিফের  মৃত্যুতে পানি সম্পদ উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪
উপদেষ্টা এ এফ হাসান আরিফের  মৃত্যুতে পানি সম্পদ উপদেষ্টার শোক


অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ এক শোকবার্তায় পানি সম্পদ উপদেষ্টা প্রয়াত এ এফ হাসান আরিফের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ শুক্রবার বিকেল ৩ টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930