• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকার তাঁতীবাজার দূর্গাপূজার মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে পুলিশ বলছে ছিনতাইকারী

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪
ঢাকার তাঁতীবাজার দূর্গাপূজার মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে পুলিশ বলছে ছিনতাইকারী

পুরোনো ঢাকার তাঁতীবাজার ছিনতাইকারীরা পেট্রোলবোমা সদৃশ একটি বোতল ছোড়ে। যা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, পেট্রলবোমা সদৃশ বোতলটি বিস্ফোরণ না ঘটলেও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাতে বেশ কজন আহত হয়েছেন।তবে সেটি বিস্ফোরিত হয়নি। কালো হয়ে যাওয়া সলতেসহ সবুজ কাচের বোতলটি উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯) নামে তিনজনকে আটক করেছে।

হামলাকারীদের চুরিকা আঘাতে মন্ডপের ৪ জন সদস্য স্বেচ্ছাসেবকের আহত হওয়ার তথ্য ও পাওয়া গিয়েছে। তাদের আশংকাজনক অবস্থায় মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির কোতয়ালী থানায় ওসি মুহাম্মদ এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, তাঁতীবাজার পূজা মণ্ডপের পিছনে তিনজন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় ধরে ফেলার চেষ্টায় ৪ জনকে ছুরিকাঘাত করে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে তাঁতীবাজার পূজা মণ্ডপে এ ঘটনাটি ঘটায় ছিনতাইকারী নামধারী দুর্বৃত্তরা।তারা সম্পূর্ণ ফিল্মি কায়দায় ঘটিয়েছে।সবার মনে প্রশ্ন এটা তারা রক্তাক্ত করেছে চুরির আঘাতে মন্দির এর কয়েকজন সদস্যকে কিন্তু তাদের হাতে এই ভয়ংকর পেট্রোল বোমা কেন?