রাজীব দে/ঢাকা
রাজধানীর গুলশানে অবস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ রবিবার বিকেল ৪ ঘটিকায় বৈঠক শুরু হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
দেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। এ ঘটনার পর বিএনপির সঙ্গে ভারতীয় প্রতিনিধির এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিবের নেতৃত্বে
৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ভারতীয় উপ-হাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত রয়েছেন—দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।