• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকায় বিএনপির গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৪
ঢাকায় বিএনপির গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র আর বিএনপি দুটি সমার্থক। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রথম বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গত ১৬ বছরে আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির বহু নেতা নির্বাসিত হয়েছেন। আজকে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি সেটা যেন হেলায় না চলে যায়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আজকে সরকারে যারা আছেন তাদের বলব- এখনো ফ্যাসিস্ট সরকারের অনেকে তাদের চেয়ারে বসে আছে। এরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাধা হয়ে নানা ষড়যন্ত্র করতে চাচ্ছে। তাদেরকে দ্রুত চেয়ার থেকে সরাতে হবে। পাশাপাশি এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করে পুনর্বাসনের দাবি জানান তিনি।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031