• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“এখন থেকে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে”-বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪
“এখন থেকে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে”-বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার্স’ অ্যাসোসিয়েশন’ এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন করা হবে। এক্ষেত্রে বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে তবে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত বিশেষ আইনের অধীনে চলমান কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং বিএআরসি আইনের ৩৪ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করা হয়েছে। প্রয়োজনে আইন দুটো পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন/বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

‘বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার্স’ অ্যাসোসিয়েশন’-এর নেতৃবৃন্দরা এ সময় তাদের বেশ কিছু দাবি উপস্থাপন করেন এবং উপদেষ্টা তাঁদের অনুরোধ আন্তরিকতার সাথে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, সংগঠনের প্রাক্তন চেয়ারম্যান ইমরান করিম, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল হালিমসহ নেতৃবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930