আজ ১ আগষ্ট ২০২৪ বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারী করায় সন্তোষ প্রকাশ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কতৃর্ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরোধী অপরাধে দায়ী ঘোষিত সন্ত্রাসবাদী জামায়াত ও শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় ছাত্র জনতার দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের বিজয়। তারা জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার অংশ হিসাবেই তাদের সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের সন্ত্রাসবাদী হিসাবে তালিকাভুক্ত করে তালিকা প্রকাশ করার দাবি জানান। তারা জামায়াত ও শিবিরসহ সন্ত্রাসবাদী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি আহবান জানান।