• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইন্দোরামা কর্প গ্রুপের ইনভিয়া স্পানডেক্স ১৪ তম ইনটেক্স বাংলাদেশ এক্সপোতে ভাল সাড়া অর্জন করছে

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২৪
ইন্দোরামা কর্প গ্রুপের ইনভিয়া স্পানডেক্স ১৪ তম ইনটেক্স বাংলাদেশ এক্সপোতে ভাল সাড়া অর্জন করছে

রিপোর্ট: রাজীব-তাজ

২০১২ সালের ভারতের হিমাচল প্রদেশের বদ্দিতে শুভ সূচনা করে ইনভিয়া স্পানডেক্স। তারা ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি হল-৪ এ অনুষ্ঠেয় ১৪ তম ইনটেক্স বাংলাদেশ এক্সপো (৩০, ৩১, ১ জুন) তে অংশগ্রহণ করে। বিগত ১২ বছর ধরে প্রতি মাসে ৪০০ টন উৎপাদন সক্ষমতা নিয়ে কাজ করছে ইনভিয়া স্পানডেক্স। এখন এই উৎপাদন সক্ষমতা প্রতি মাসে ২০০০ টনে উন্নত হয়েছে, যে উন্নয়ন হার ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। মোট ৫ ধরণের কাজ করে ইনভিয়া স্পানডেক্স, যেমন- রেগুলার, ব্ল্যাক, রিসাইকেলড, ডায়াবেল এবং হাইজিন গ্রেড। রিসাইকেলড স্পানডেক্স ইকোমোডা-১০০ শিরোনামে চালু হয়েছে এবং তা বৈশিক ব্রান্ড যেমন- গ্যাপ, জারা-ইন্ডিটেক্স ইত্যাদির সীকৃতিপ্রাপ্ত। বাংলাদেশকে ইনভিয়া স্পানডেক্স ব্যবসার জন্য উর্বর জায়গা হিসেবে দেখে এবং এই এক্সপোতে প্রথমবারের মত অংশ গ্রহণ করে তারা ভবিষ্যতের ভিত্তিভূমি রচনা করছে। ইতিমধ্যে বাংলাদেশের সেরা নিটিং, উভেন, স্পিনিং ও গার্মেন্টিং ফ্যাক্টরীর সাথে কাজ করছে তারা। উল্লেখ্য, প্রতিনিধি দলে এক্সপোর্ট সেলস হেড সন্দীপ তায়েল এবং বিজনেস ডেভেলপমেন্ট হেড রাহুল সিং এবার এক্সপোতে অংশ নিয়েছেন। ইন্দোরামা ও ইনভিয়া স্পানডেক্স সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.inviya.com এবং www.indorama.com

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930