• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হকি ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২৪
হকি ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রীর শোক

বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সহ-সভাপতি ও গত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা মোহাম্মদ ইউসুফ আজ চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।
বরেণ্য এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, মোহাম্মদ ইউসুফ একজন দেশবরেণ্য ক্রীড়া সংগঠক ছিলেন। দেশের হকির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। হকিসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে তার যে অনবদ্য অবদান তা দেশের ক্রীড়াঙ্গনে প্রদীপ্ত হয়ে থাকবে।