• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকার বসুন্ধরায় গ্রামীণ ফোনের অফিসের সামনে চাকরিচুত্যদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫
ঢাকার বসুন্ধরায় গ্রামীণ ফোনের অফিসের সামনে চাকরিচুত্যদের বিক্ষোভ

অধিকার বঞ্চিত গ্রামীণ ফোন শ্রমিক ঐক্য পরিষদ এর ব্যানারে অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহাল ও মুনাফার ৫ শতাংশ বিলম্ব জরিমানাসহ ন্যায্য পাওনার দাবিতে জিপি হাউসের সামনে অবস্থান নিয়েছেন গ্রামীণফোনের চাকুরিচ্যুত সদস্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর বসুন্ধরায় ‘চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’ এর ব্যানারে প্রায় ২ শতাধিক ব্যক্তি এই কর্মসূচি শুরু করেন।

এ সময় তাদের ‘ন্যায্য পাওনা আদায় চাই, কারও দয়া নয়’‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’,উই ওয়ান্ট জাস্টিস ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’,  ইত্যাদি বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করতে ও স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, গ্রামীণফোন কোনো কারণ না দেখিয়ে এবং আগে কোনো ধরনের নোটিশ না দিয়েই খেয়ালখুশি মতো অবৈধভাবে কর্মীদের ছাঁটাই করেছে। হঠাৎ করে ই-মেইল পাঠিয়েও এক দিনেই অনেককে চাকরি থেকে বরখাস্ত করেছে।  ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৩ হাজার ৩৬০ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ তাদের।

চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব বলেন, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, মুনাফার ৫ শতাংশ বিলম্ব জরিমানাসহ ন্যায্য পাওনার দাবি এবং শ্রমিক স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

চাকরিচ্যুত কর্মচারীদের দাবী আদায়ের অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশ,রেপিড একশন ব্যাটালিয়াম ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে বসুন্ধরা আবাসিক জিপি হাউস এর সামনে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930