• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৮ লাখ দক্ষ জনবল গড়ে তোলার কারিগর এসইআইপি

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৩
৮ লাখ দক্ষ জনবল গড়ে তোলার কারিগর এসইআইপি

রাজীব কান্তি দে/ঢাকা

দেশে প্রায় ৮ লাখ বেকার যুবক, নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অনগ্রসর জনগোষ্ঠীকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে অর্থ মন্ত্রণালয়ের স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়িত প্রশিক্ষণ কার্যক্রমের শেষ পর্যায়ে এসে প্রকল্পটি তাদের সাফল্যকে তুলে ধরার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুম-এ আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইআইপি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

প্রকল্পের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ফাতেমা রহিম ভীনা’র স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বক্তব্যে প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন বিষয় ছাড়াও প্রকল্পের সাফল্য ও কৃতিত্ব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পরিকল্পনা বিভাগের সচিব জনাব সত্যজিত কর্মকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিজিএমইএ’র সভাপতি জনাব ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আবদুর রউফ তালুকদার যুব জনশক্তির দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়ায় এসইআইপি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এ ছাড়া স্মার্ট বাংলাদেশ নির্মাণে যুবসমাজকে কাজে লাগানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগ নিয়েও তিনি কথা বলেন।

অনুষ্ঠানে, “স্বপ্নের সোপানে সেইপ” ও “যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিবেদন” নামে এসইআইপি’র দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এসইআইপি প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট সেরা প্রশিক্ষক ও মডেল প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে দেওয়া হয় পুরস্কার। সেরা প্রশিক্ষক ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রধানদের বক্তব্য শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন প্রশিক্ষণার্থী অনুষ্ঠানের মঞ্চে অতিথিদের সামনে নিজেদের পরিচয় করিয়ে দেন স্কিল প্যারেড শো’র মাধ্যমে। নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31