• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিলেট জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৫
সিলেট জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সারা দেশে চলছে ঈদের উৎসব। সিলেট জেলা পুলিশকে ঈদ আনন্দে শামিল করতে আজ পুলিশ সুপার মহোদয়ের বাংলোয় আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান মহোদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা মহোদয়। সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের নিদের্শনায় আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রত্যেকটি ইউনিটের ইনচার্জগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার মহোদয় পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অফিসের ফোর্সের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে পুলিশ সুপার মহোদয় প্রত্যাশা করেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31