• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিএমপি’র বন্দর থানা পুলিশের অভিযানে আত্মসাৎকৃত থ্রি-হুইলার এর পার্টস ৬১ কার্টুন (প্যাকেজ) উদ্ধার সহ ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত ০৪ (চার) জন আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
সিএমপি’র বন্দর থানা পুলিশের অভিযানে আত্মসাৎকৃত থ্রি-হুইলার এর পার্টস ৬১ কার্টুন (প্যাকেজ) উদ্ধার সহ ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত ০৪ (চার) জন আসামী গ্রেফতার

জনাব আব্দুল গণি (৩৮) পেশায় এ.আর ট্রেডিং, ৪৯, পাঠানটুলী রোড, কদমতলী, ডবলমুরিং, চট্টগ্রাম এর আমদানিকারক এবং এ.আর, ইন্টারন্যাশনাল, ২৬, মদন পাল লেইন, জিন্নাত মার্কেট, নবাবপুর, ঢাকা এর প্রোপাইটার। তিনি তার প্রতিষ্ঠানের নামে ০৯/০৭/২০২৫ ইং মূলে চায়না হতে ১২৪৯ কার্টুন থ্রি-হুইলার এর পাটর্স আমদানি করেন। উক্ত পণ্যসমূহ খালাস করার জন্য এম.এম. চৌধুরী এন্ড সনস এর জেটি সরকার মোঃ মাসুদ রানা ইং ১১/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকায় বন্দর থানাধীন চট্টগ্রাম বন্দরের জে.আর ইয়ার্ডের সামনে আমদানিকৃত পণ্য সমূহের মধ্যে ৫০৯ কার্টুন (প্যাকেজ) থ্রি-হুইলার এর পাটর্স একটি কাভার্ডভ্যান যার রেজিঃ নম্বর-চট্ট-মেট্রো-
ট-১১-৭৭৩৮ এ লোড করে উক্ত কাভার্ডভ্যান চালক আসামী মোঃ ফারুক (৪২) কে চালান কপি বুঝিয়ে দেন। ইং ১২/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ১১.৫৫ ঘটিকায় মোঃ ফারুক (৪২) পণ্যভর্তি গাড়ী নিয়ে জনাব মোঃ আব্দুল গণি (৩৮) এর ঢাকাস্থ প্রতিষ্ঠানে পৌঁছায়। তখন প্রতিষ্ঠানের প্রতিনিধি ৫০৯ কার্টুন (প্যাকেজ) থ্রি-হুইলার এর পাটর্সের মধ্যে ৪৪৮ কার্টুন (প্যাকেজ) বুঝে পাইলেও অবশিষ্ট ৬১ কার্টুন (প্যাকেজ), যার মূল্য অনুমান-৫,২০,০০০/-(পাঁচ লক্ষ বিশ হাজার) টাকা কম পান। একপর্যায়ে সে কাউকে না বলে গাড়ী নিয়ে কৌশলে পালাইয়া যায়। ইং ১১/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকা হতে ইং ১২/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ১১.৫৫ ঘটিকার মধ্যবর্তী সময়ে আসামী মোঃ ফারুক (৪২) ও তাহার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন সহ পরস্পর যোগসাজশে প্রতারণা করতঃ আমার প্রতিষ্ঠানের আমদানীকৃত ৬১ কার্টুন (প্যাকেজ) থ্রি-হুইলার এর পাটর্স, যার মূল্য অনুমান-৫,২০,০০০/-
(পাঁচ লক্ষ বিশ হাজার) টাকা গন্তব্যস্থলে না পৌঁছাইয়া আত্মসাৎ করেছে মর্মে জনাব মোঃ আব্দুল গণি বন্দর থানায় লিখিত এজাহার দায়ের করলে বন্দর থানার মামলা নং- ১১ তারিখ-১৯/০৭/২০২৫, ধারা- ৪০৭/১০৯ পেনাল কোড রুজু হলে তদন্তকারী অফিসার হিসেবে এসআই কিশোর বড়ুয়া সংগীয় ফোর্স সহ
গুপ্তচরের প্রদত্ত তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ নূর নবী (৪৮) কে ইং ১৯/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ১২.৪০ ঘটিকার সময় সিএমপি সদরঘাট থানাধীন কদমতলী মোড়স্থ এ.আর ট্রেডিং নামীয় দোকান হতে গ্রেফতার করেন। উক্ত ধৃত আসামী মোঃ নূর নবী (৪৮) এর হেফাজত ও দখল হতে বাদীর সনাক্তমতে আত্মসাৎকৃত মালামালের মধ্য হইতে ক) ০১(এক) টি প্লাস্টিকের জলপাই রংয়ের বস্তার ভিতর রক্ষিত ১০০ (একশত) টি নীল ও স্বচ্ছ সাদা রংয়ের পলি প্যাকেট যাহার প্রতিটির ভিতর ০১ (এক) জোড়া করে সর্বমোট (১০০×১)=১০০ (একশত) জোড় অটোরিক্সা PICK UP. প্রতিটি প্যাকেটের গায়ে SA GOLD (ORIGINAL PARTS FROM SA GOLD) এর লগো সম্বলিত, খ) ০৯ (নয়) টি কাগজের কার্টুনের ভিতর রক্ষিত অটোরিক্সার হাইড্রোলিক পিনিয়াম। যাহার প্রতিটি কার্টুনে ১৪ (চৌদ্দ) টি করে সর্বমোট ১২৬ পিস পিনিয়াম উদ্ধার পূর্বক ইং ১৯/০৭/২০২৫ তারিখ রাত ১২.৫৫ ঘটিকার সময় জব্দ করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত উক্ত আসামীর প্রদত্ত তথ্য মতে অভিযান পরিচালনা করে অত্র মামলার তদন্তে প্রাপ্ত আসামী ২। শেখ ফরিদ (২৩) কে ইং ১৯/০৭/২০২৫ তারিখ রাত ০২.১৫ ঘটিকার সময়ে আকবরশাহ থানাধীন সিডিএ ১নং রোডের মাথায় পেট্রোল পাম্পের সামনে হতে গ্রেফতার করে তার ভাড়া বাসা তথা সিএমপি আকবরশাহ থানাধীন উত্তর জানারকিল বি-ব্লকস্থ আকবর আলী বিল্ডিং এর ২য় তলার সানসিট হতে উক্ত আসামীর দেখানো মতে ও বাদীর সনাক্ত মতে আত্মসাৎকৃত মালামালের ক) ১৪ (চৌদ্দ) টি জলপাই রংয়ের প্লাস্টিকের বস্তা যাহার ০৪ টি বস্তার গায়ে ইংরেজীতে AR TRADING, 49, PATHANTULI ROAD, KADAMTALI, CHATTOGRAM, BANGLADESH. ITEM NAME: RICKSHAW DIFFERENTIAL PICKUP-SA GOLD, QTY: 100 SET, MADE IN CHINA. স্টিকার লাগানো মর্মে প্রাপ্ত ইং ১৯/০৭/২০২৫ তারিখ রাত ০২.৩৫ ঘটিকার সময় জব্দ করেন। তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত উক্ত আসামীদ্বয়ের প্রদত্ত তথ্য মোতাবেক তদন্তে প্রাপ্ত আসামী ৩) মোঃ লোকমান হোসেন (৫০) কে অদ্য ইং ১৯/০৭/২০২৫ তারিখ রাত ০৩.১০ ঘটিকার সময় সিএমপি হালিশহর থানাধীন বড়পুল এলাকাস্থ উক্ত আসামী লোকমান এর ভাঙ্গারীর দোকান হতে গ্রেফতার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাহাদের প্রদত্ত তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করিয়া তদন্তে প্রাপ্ত আসামী ৪) তাপস দাস (৪৭)কে অদ্য ইং ১৯/০৭/২০২৫ তারিখ রাত ০৪.০৫ ঘটিকার সময় সিএমপি সদরঘাট এলাকা হইতে গ্রেফতার পূর্বক ধৃত আসামী তাপস দাস (৪৭) এর দেখানো ও হেফাজত হতে বাদীর সনাক্ত মতে ক) ০৪ (চার) টি কাগজের কার্টুন যাহার ০৩ টি কাগজের কার্টুনের মধ্যে প্রতিটির ভিতর রক্ষিত ১০০ টি করে নীল ও স্বচ্ছ সাদা রংয়ের পলি প্যাকেটের ভিতর প্রতিটিতে ০১(এক) জোড় করে অটোরিক্সার PICK UP এবং অপর একটি কাগজের কার্টুনের ভিতর ৭৫ টি নীল ও স্বচ্ছ সাদা রংয়ের পলিপ্যাকেটের ভিতর প্রতিটিতে ০১ (এক) জোড় করে অটোরিক্সার PICK UP সহ সর্বমোট (১০০+১০০+ ১০০+৭৫)=৩৭৫ (তিনশত পঁচাত্তর) জোড় PICK UP. প্রতিটি পলি প্যাকেটের গায়ে ইংরেজীতে SA GOLD (ORIGINAL PARTS FROM SA GOLD) এর লগো সম্বলিত আলামত ইং ১৯/০৭/২০২৫ ইং ভোর রাত ০৪.১৫ ঘটিকার সময় জব্দ করেন। উল্লেখ্য যে, আসামীদের বিরুদ্ধে পূর্বের এক বা একাধিক মামলা রয়েছে।