• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাবেক সচিব জনাব আবদুল করিম এর মৃত্যুতে ঢাকাস্হ চট্টগ্রাম সমিতির শোক প্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৫
সাবেক সচিব জনাব আবদুল করিম এর মৃত্যুতে ঢাকাস্হ চট্টগ্রাম সমিতির শোক প্রকাশ

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উপদেষ্টা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বর্তমান সদস্য এবং মাইডাস ফাইন্যান্সি এর চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব জনাব আবদুল করিম (১৫০৩) বিগত ০৩.০৭.২০২৫ তারিখ বৃহস্পতিবার ভোর ৫:০০ টায় ঢাকাস্থ গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র পক্ষ থেকে সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক । ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, চট্টগ্রামের কৃতী সন্তান সর্বজন শ্রদ্ধেয় জনাব আবদুল করিম চট্টগ্রাম সমিতির মুরুব্বি ও অভিভাবক ছিলেন। তিনি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শিক্ষা ও সমাজকল্যাণ মূলক বিভিন্ন কাজে জড়িত ছিলেন। তিনি ১৯৩৫ সালে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী গ্রামে জন্ম গ্রহণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930