• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শেখ হাসিনার সঙ্গে এবার খুনের মামলার আসামি সামন্ত লাল সেন-দিলীপ কুমার আগরওয়াল

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪
শেখ হাসিনার সঙ্গে এবার খুনের মামলার আসামি সামন্ত লাল সেন-দিলীপ কুমার আগরওয়াল

ঢাকা জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় গুলি করে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন,ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল সহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

শুভ হত্যার মামলার বাকি আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ,নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী,অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল,বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন,গাজী মেজবাউল হক সাচ্চু,সাবিনা আক্তার তুহিন প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ধানমন্ডি থানাধীন ৩ নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুভ নামের যুবকটি।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031