• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

যশোর জেলার অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় গত ২২ মে ২০২৫ সংঘর্ষের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ কর্তৃক ১৪টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামত/পুনঃনির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করে। গত ১২ জুলাই ২০২৫ তারিখে কাজ সম্পন্ন হয় এবং ১৫ জুলাই জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম ( J M Emdadul Islam) আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মেরামত/পুনঃনির্মাণকৃত ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র হস্তান্তর করেন।

এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930