• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ওমেরা রিনিউয়েবল-এর সিইও মাসুদুর রহিম

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ওমেরা রিনিউয়েবল-এর সিইও মাসুদুর রহিম

রাজীব দে ঢাকাঃ

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের সিইও মাসুদুর রহিম

দেশের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইস্ট কোস্ট গ্রুপের (East Coast Group) অঙ্গপ্রতিষ্ঠান ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের (Omera Renewable Energy Ltd.) প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মাসুদুর রহিম।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।”

মাসুদুর রহিম ইস্ট কোস্ট গ্রুপ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, ওমেরা রিনিউয়েবল এনার্জি বা ওমেরা সোলার ২০১০ সাল থেকে বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার টেকসই ও বিকল্প সমাধান হিসেবে কাজ করে যাচ্ছে। আমাদের সুন্দর বাংলাদেশ যেন আগামীতে আরও সমৃদ্ধশালী হয়, এটাই আমাদের কামনা।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন—সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930