• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভূমি উপদেষ্টার মৃত্যুতে পরিবেশ উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪
ভূমি উপদেষ্টার মৃত্যুতে পরিবেশ উপদেষ্টার শোক


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, ভূমি এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার মৃত্যুতে জাতি একজন দক্ষ এবং নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারাল। আইন অঙ্গন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে তাঁর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উপদেষ্টা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

উল্লেখ্য, আজ শুক্রবার বেলা ০৩ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। 

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930