• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর অকুতোভয় তরুণ আবু সাইদ স্মরণে একটি অরাজনৈতিক সংগঠন ‘আবু সাইদ ব্রিগেড ‘গঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর অকুতোভয় তরুণ আবু সাইদ স্মরণে একটি অরাজনৈতিক সংগঠন ‘আবু সাইদ ব্রিগেড ‘গঠিত

রাজধানী ঢাকায় প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ,বিএনসিসিও কে সভাপতি, প্রফেসর ডক্টর শূচিতা শরমিন, ডক্টর সাবের আহমেদ চৌধুরী, এয়ার কমোডর ইয়াজদানী (অব:) ও এয়ার কমোডর আব্দুস সামাদ ( অব:)কে সহসভাপতি এবং সেলিম ওমরাও খান কে সাধারন সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর চতুর্থ উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ’র দায়িত্বকালীন আবু সাইদ ২০১৯ সালে ইংরেজী বিভাগে প্রথমবর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি হন । আবু সাইদ ২০২৪ সালের ১৬ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরন করেন। ওইদিনই প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ আবু সাইদের মৃত্যুতে সর্বপ্রথম গভীর শোক প্রকাশ করেন এবং ছাত্রের নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন । এছাডা আন্তর্জাতিক অঙ্গণে তাৎক্ষণিকভাবে ‘টেবিল টক ইউকে ‘, ‘ফেস দ্য পিপল কানাডা ‘, ‘ইউকে কসবা টিভি’ সহ কয়েকটি টেলিভিশন চ্যানেলে আবু সাইদের মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এর বিচার দাবি করেন। আবু সাইদের আত্মত্যাগ আমাদের প্রতিবাদের সংস্কৃতি , প্রতিকারের প্রেরণা । সমাজে যেখানেই অন্যায়, অবিচার , অসংগতি ও বঞ্চনা সেখানেই আবু সাইদ ব্রিগেড প্রতিবাদ করবে এবং এর প্রতিকার নিশ্চিত করতে অবিচল থাকবে ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31