• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২১, ২০২৫
বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরের বীরগঞ্জে পৌর শহরের বিজয় চত্ত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা’র আয়োজনে ফিলিস্তিনে বর্বর ইসলাঈলী হামলা ও ভারতে মুসলামানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার দপুর ২টায় বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কবিরাজহাট আল-জামিয়াতুল মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ্, বীরগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা’র অধ্যক্ষ মুফতি মাহাতাব উদ্দীন, বীরগঞ্জ জামে মসদিদের খতিব রেদওয়ান, বায়তুল আমান জামে মসদিদের ইমাম মুফতি সাদেকুল ইসলাম, মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা মুফতি জুবায়ের পরিচালক আল মাদানীসহ আরও অনেকে।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায়মানুষকে হত্যা করছে, যাদের অধিকাংশই শিশু এবং নারী। এ থেকেই বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য কী। তারা আরও বলেন, ভারতে হোলিকে কেন্দ্র করে এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আজকের অবস্থান এসব আগ্রাসনের বিরুদ্ধে। এ সময় দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান ।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930