• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২১, ২০২৫
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের শোক


রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, বিপুল সংখ্যক আহত ও জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

এই ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে বাজুস।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930