• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারে সবার সহযোগিতা ও অংশগ্রহণ জরুরী, গুড গভের্নেন্স ফোরাম সভায় বক্তারা” ঐতিহাসিক জুলাই ছাত্রবিপ্লব নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে রাষ্ট্র মেরামতের দিয়ে।

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারে সবার সহযোগিতা ও অংশগ্রহণ জরুরী, গুড গভের্নেন্স ফোরাম সভায় বক্তারা” ঐতিহাসিক জুলাই ছাত্রবিপ্লব নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে রাষ্ট্র মেরামতের দিয়ে।

ছাত্ররা জনগণকে নিয়ে বিপ্লব সংগঠিত করে বিজয়ী হেয় নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। ৫ আগস্ট থেকে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতি ও অনিয়মে ডুবিয়ে দিয়ে যে ত্রাস ও অরাজকতার সৃষ্টি করা হয়েছিল, ছাত্ররা সেই সিস্টেমকে একেবারে গুড়িয়ে দিয়েছে। ছাত্রদের সময়োপযোগী এই বিপ্লব সমৃদ্ধ এক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী এই সরকারকে সহযোগিতা করা সবারই নৈতিক দায়িত্ব।

ঐতিহাসিক জুলাই ছাত্রবিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারে সবার সহযোগিতা ও অংশগ্রহণ জরুরী বলে জানিয়েছেন গুড গভের্নেন্স ফোরাম এর সেক্রেটারি শরিফুল ইসলাম খান।

সোমবার রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত গুড গভের্নেন্স ফোরাম বাংলাদেশ এর সভায় উপস্থিত হয়ে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ৫ আগস্টের আগেও ভয়ের এক পরিবেশ ছিল। মানুষ কথা বলতে পারতো না। সাংবাদিকরা সরকারের মুখপাত্র হয়ে গিয়েছিল। মুষ্টিমেয় সাংবাদিক ও মিডিয়া তাদের দায়িত্ব পালন করেছে। সমাজে সুশাসন তো দূরে থাক, দুঃশাসন আর নিপীড়নে জনগণ অসহায় পড়েছিল। ছাত্ররা প্রথমে কোটার বৈষম্য নিয়ে মাঠে নামে। এরপর একে একে অন্য বৈষম্যগুলো নিয়েও তারা সোচ্চার হয়। তাদের যৌক্তিক ওই আন্দোলন শেষ পর্যন্ত ছাত্রজনতার গণআন্দোলনে রূপ নেয়। জুলাই মাসের আন্দোলনটি গিয়ে ঠেকে আগস্টে। কিন্তু শত শহীদের রক্ত দানের মাস জুলাইকে ছাত্ররা ভোলেনি। তারা আগস্টেও জুলাই কাউন্ট করতে থাকে। শেষ পর্যন্ত ৩৬ জুলাই তথা ৫ আগস্ট স্বৈরশাসনের ইতি ঘটে।

গুড গভের্নেন্স ফোরামের উক্ত সভায় উপস্থিত ছিলেন সিকদার বিচারপতি মকবুল, চেয়ারম্যান, গুড গভের্নেন্স ফোরাম, গুড গভের্নেন্স ফোরামের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক (ঢাবি) ডা. সুকমল বড়ুয়া, গুড গভের্নেন্স ফোরাম এর সেক্রেটারি শরিফুল ইসলাম খান, গুড গভের্নেন্স ফোরামের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুল আলম কমল, সভায় সুদূর লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেয় গুড গভের্নেন্স ফোরামের প্রেসিডিয়াম সদস্য মেহজাবিন ওয়াহিদ এবং মালয়েশিয়া থেকে গুড গভের্নেন্স ফোরামের প্রেসিডিয়াম সদস্য ডক্টর রেজাউল করিম চৌধুরী।

এছাড়া আলোচনায় অংশ নেয় গুড গভের্নেন্স ফোরাম সদস্য ও প্রিয়দেশ এর সম্পাদক লুৎফর রহমান হিমেল, গুড গভের্নেন্স ফোরাম সদস্য, মেজর আমিন আহাম্মেদ আফসারি, গুড গভের্নেন্স ফোরাম সদস্য, লায়ন খান আকতারুজ্জামান, গুড গভের্নেন্স ফোরাম সদস্য ও গ্রোথ টেকনোলজির ব্যাবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম খান, গুড গভের্নেন্স ফোরাম সদস্য কামরুজ্জামান প্রমুখ।