• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম সদস্য ফরম বিক্রয়ের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২, ২০২৫
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম সদস্য ফরম বিক্রয়ের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত

আজ ০২ জুলাই ২০২৫, বুধবার দুপুর ১২ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপি’র প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের জন্য গঠিত কমিটির আহবায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র সভাপতিত্বে প্রাথমিক সদস্য ফরম বিক্রয়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দেশের সকল বিভাগের টিমের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও বিএনপি’র প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের জন্য গঠিত কমিটির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, হাবিবুর রশীদ হাবিব, আকরামুল হাসান মিন্টু, একরামুল হক বিপ্লব, মশিউর রহমান বিপ্লব, তারিকুল আলম তেনজিং (দপ্তরে সংযুক্ত), ফজলুর রহমান খোকন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমূখ নেতৃবৃন্দ।

এছাড়া ২২ জুলাই ২০২৫ অনুষ্ঠেয় ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা’ শীর্ষক শহীদ পরিবারের মহিলা সদস্যদের নিয়ে এক স্মরণসভা সফল করতে মহিলা নেতৃবৃন্দের সাথে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির আহবায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভায় মিলিত হন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আফরোজা খানম রিতা, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান ও জীবা আমিনা খান প্রমূখ নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930