• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বর্ষীয়ান রাজনীতিক সাবেক রাষ্ট্রপতিজিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৪
বর্ষীয়ান রাজনীতিক সাবেক রাষ্ট্রপতিজিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

বর্ষীয়ান রাজনীতিক, ভাষা সৈনিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী ২০ মার্চ মঙ্গলবার।

বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালে ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে ১৯২৯ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনীতিতে হাতেখড়ি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930