• ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

পলাশবাড়ীতে রামের মূর্তি নির্মাণবিরোধী মানববন্ধনে বাধা ও স্থগিতের অভিযোগ, শুক্রবার মহাসমাবেশের ডাক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১০, ২০২৬
পলাশবাড়ীতে রামের মূর্তি নির্মাণবিরোধী মানববন্ধনে বাধা ও স্থগিতের অভিযোগ, শুক্রবার মহাসমাবেশের ডাক

পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামের মূর্তি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে প্রশাসনিক বাধা ও স্থগিতের অভিযোগ; আগামী শুক্রবার মহাসমাবেশের ডাক

গাইবান্ধার পলাশবাড়ীতে বিতর্কিত ৮১ ফুট উচ্চতার রামের মূর্তি নির্মাণের প্রতিবাদে পূর্বঘোষিত একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি প্রশাসনিক বাধা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে স্থগিত করতে বাধ্য করা হয়েছে বলে তীব্র ক্ষোভ ও অভিযোগ জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার. ১০ জুন ২০২৬ নির্ধারিত সময়ে কর্মসূচিটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কর্মসূচি শুরুর আগেই স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক পক্ষের নানামুখী চাপ ও বাধার মুখে পড়ে তারা কর্মসূচিটি সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন।

বিক্ষুব্ধ আয়োজক ও প্রতিবাদকারীদের ভাষ্য অনুযায়ী, ভারতীয় আধিপত্যবাদ, উত্তরবঙ্গকে ঘিরে নানামুখী কথিত ষড়যন্ত্র এবং স্থানীয় পর্যায়ে বিতর্কিত রামের মূর্তি নির্মাণের প্রতিবাদে তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে এই মানববন্ধনের আয়োজন করেছিলেন। দেশের নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের যে সাংবিধানিক অধিকার রয়েছে, এই বাধাদানের মাধ্যমে তা চরমভাবে খর্ব করা হয়েছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে আন্দোলনের সমন্বয়ক ও আয়োজক নেতৃবৃন্দ বলেন: “আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে জনসচেতনতা সৃষ্টি করতে চেয়েছিলাম। একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে এভাবে বাধা দেওয়া অত্যন্ত হতাশাজনক। তবে কোনো বাধা আমাদের এই ন্যায়সংগত আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনমত গড়ে তোলার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।”

আগামী শুক্রবার মহাসমাবেশের ঘোষণা:
এই প্রশাসনিক বাধার তীব্র নিন্দা জানিয়ে আয়োজক কমিটি তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। তারা জানান, আগামী শুক্রবার বৃহত্তর পরিসরে একটি বিশাল জনসমাবেশের আয়োজন করা হবে। উক্ত মহাসমাবেশে সংশ্লিষ্ট বিষয়ে তাদের সুনির্দিষ্ট অবস্থান ও দাবিগুলো সর্বসাধারণের সামনে বিশদভাবে তুলে ধরা হবে।

এদিকে, মানববন্ধন কর্মসূচি স্থগিত করার পেছনে প্রশাসনের সুনির্দিষ্ট ভূমিকা বা চাপের বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।
সংগ্রাম ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন এই আন্দোলনকে বেগবান করতে আগামী শুক্রবারের জনসমাবেশে সর্বস্তরের তৌহিদী জনতা এবং দেশপ্রেমিক নাগরিকদের দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930