• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬
পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ১৭ই মার্চ ২০২৬ ( মঙ্গলবার):

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর পক্ষ থেকে ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মীদের নিকট এবং ডিএসসিসির নিজস্ব তহবিল হতে ইমাম-মুয়াজ্জিনদের নিকট পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুদান হস্তান্তর করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম আজ নগর ভবনে পৃথক দুটি অনুষ্ঠানে এই অনুদান হস্তান্তর করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান ও সহমর্মিতা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী গত ১৫ মার্চ সিটি কর্পোরেশনের প্রশাসকগণের কাছে অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ৪,৯৫০ (চার হাজার নয়শত পঞ্চাশ) জন পরিচ্ছন্নতা কর্মীদের অনুকূলে জনপ্রতি ৫০০০/- (পাঁচ হাজার) টাকা করে মোট ২,৪৭,৫০,০০০/- (দুই কোটি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ দেওয়া হয়। আজ নগর ভবনে ডিএসসিসি প্রশাসক আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে বরাদ্দকৃত অর্থ তুলে দেন।

পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্য প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রী যেমন আপনাদের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন, ঠিক তেমনি আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রীকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি উপহার দেওয়া।”

পৃথক অনুষ্ঠানে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩০০০/- (তিন হাজার) টাকা এবং ১৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা করে মোট ৮৪,৫০,০০০/- (চুরাশি লক্ষ পনের হাজার) টাকা ঈদ অনুদান হিসাবে হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল হতে এ অনুদান প্রদান করা হয়।

ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, “নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে।” এ সময় তিনি পরিচ্ছন্ন নগর গড়তে জনমত তৈরি করতে সুশীল সমাজের অন্যতম অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শ প্রার্থনা করেন।

ঈদ অনুদান প্রদান অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930