নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫
“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে”— এই শ্লোগানকে সামনে রেখে অদ্য সকাল ০৯:৩০ ঘটিকায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে ‘পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্স (৩য় ব্যাচ) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, মহোদয়। পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে বাস্তবে তা প্রয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী। জনাব রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালীসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।