• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নং ০৩ ইন্টারমিডিয়েট প্রফেশনাল কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪
নং ০৩ ইন্টারমিডিয়েট প্রফেশনাল কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার কন্ট্রোলার ট্রেনিং ইউনিটে নং ০৩ ইন্টারমিডিয়েট প্রফেশনাল কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অদ্য ২৪ অক্টোবর ২০২৪ তারিখে ফাইটার কন্ট্রোলার ট্রেনিং ইউনিট শমশেরনগরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা এবং কর্মস্পৃহা উন্নয়নের জন্য ০৬ সপ্তাহব্যাপী এই কোর্সটি পরিচালিত হয়েছে। উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার পদবীর ০৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি কোর্সটি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষকগণসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে স্টেশন কমান্ডার বাবিবা স্টেশন শমশেরনগর, বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফাইটার কন্ট্রোলার ট্রেনিং ইউনিট-এর অধিনায়কসহ সকল কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ এবং বাবিবা স্টেশন শমশেরনগর এর আমন্ত্রিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।