• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে  ঈদুল-ফিতর এর শুভেচ্ছা জানালেন সুকুমার চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৫
দেশবাসীকে  ঈদুল-ফিতর এর শুভেচ্ছা জানালেন সুকুমার চৌধুরী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি,চট্টগ্রাম গোলপাহাড় শশ্মান কালীমন্দির এর প্রধান উপদেষ্টা,অমিতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর,এমেক্স গ্রুপের ডিরেক্টর- সুকুমার চৌধুরী-দেশবাসী ও তথা সকল অঞ্চলের মানুষের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র রমজানে দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। ‘ঈদ’ হলো ভালোবাসা, খুশি ও সম্প্রীতির বন্ধন। তিনি বলেন,আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের সমাজ থেকে সকল অন্যায়, দুর্নীতি, নির্যাতন দূর করে পরস্পরের প্রতি যত্নশীল হতে হবে, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি সকলকে ভেদাভেদ ভুলে পবিত্র ঈদ-উল-ফিতর এর পবিত্রতা রক্ষা করে আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছন। তিনি আরো বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি আহবান জানান। তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন এবং নিরাপদ ভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন । তিনি সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর এর পবিত্রতা রক্ষা করে আনন্দ উপভোগ করার আহবান জানিয়েছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930