• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দূর্গাপূজার বিজয়া দশমীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪
দূর্গাপূজার বিজয়া দশমীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল

দেশব্যাপী হিন্দু সম্প্রদায় এর উপর চলমান অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ, ঘর-বাড়ি লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া, দেশত্যাগের হুমকি, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে এনে মব জাস্টিস, চট্টগ্রামের জেএমসেন হলে পুজামন্ডপে জোর করে ঢুকে ইসলামি গান পরিবেশন করা, তাঁতীবাজারে পূজামন্ডবে পেট্রোল বোমা নিক্ষেপ ও চার জনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করাসহ সারা বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙচুর এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ

পূর্বঘোষিত ৮ দফা দাবিতে রোববার গোপালগঞ্জের কোটালিপাড়া রামশীল কলেজে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সনাতনী অধিকার আন্দোলন ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধি, এডভোকেট সুশান্ত অধিকারী, আশীষ বাড়ৈ, সর্বাঙ্গ গোবিন্দ দাস উপদেষ্টা বাংলাদেশ ইসকন, বাবু তপন অধিকারী, সুমন বালা সুকান্ত হালদার -সনাতন অধিকার সুরক্ষা পরিষদের আরো অনেকে উপস্থিত ছিলেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী সংগঠনের প্রতিনিধিরা রামশীল কলেজের শহিদ মিনারে  জড়ো হন। পরবর্তীতে মশাল মিছিলটি গ্রামশিল কলেজ এবং রামশীল ব্রীজ হয়ে রামশীল বাজারে গিয়ে শেষ হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930