• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি কার্যালয় ২৭/৮-এ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা- ১০০০ সোমবার সন্ধ্যা ৭টায় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়।
পার্টির মনোনয়ন ফরম, প্রত্যায়নপত্র ও দলীয় প্রধানের অঙ্গিকারনামা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক এর হাত থেকে মনোনয়নপত্র ও আনুসাঙ্গিক কাগজ পত্র গ্রহন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাঙামাটি-২৯৯ আসনে গণতন্ত্র মঞ্চের সমর্থীত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও পার্টির পলিটবুরো সদস্য আকবর খান, পলিটবুরো সদস্য বহ্নিশিখা জামালী, পলিটবুরো সদস্য আনচার আলী দুলাল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পার্টির পলিটবুরো সদস্য খন্দকার মোস্তাক আহমেদ এবং পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়–য়া মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার ১৭ ডিসেম্বর-২০২৫ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচন কমিশনের ছবিছাড়া ভোটার তালিকার সিডি ও মনোনয়ন ফরম রাঙামাটি রির্টানিং অফিসার পক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের হাত থেকে গ্রহন করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।