১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, যুদ্ধাপরাধী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান ৪১৫/২ ডি নবীনবাগ,হাজি মসজিদ গলি সংলগ্ন আজগর আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করে আসাদুল (২৫) পিতাঃ মারফত, সাং-নিলুকাচর, থানাঃ কলমাকান্দা, জেলাঃ নেত্রকোণা’কে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতারের সময় আসামীর হেফাজত হতে বিদেশী পিস্তল Beretta 21A Bobcat pistol (Made in USA) ০১টি, ০১টি ম্যাগাজিন,.22 LR ২৯০ রাউন্ড গুলি, ০১টি খালি কার্টুজ ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৩। ধৃত আসামির বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় খিলগাঁও থানার মামলা নং ৫৫,তারিখ ২৯/০১/২০২৬ রুজু করা হয়েছে।