• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যাকবলিতদের হেলিকপ্টারযোগে উদ্ধারের কাজ শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪
ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যাকবলিতদের হেলিকপ্টারযোগে উদ্ধারের কাজ শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী

অদ্য বন্যা কবলিত এলাকা পশুরামপুর মডেল স্কুল মাঠ, ফেনী থেকে বাংলাদেশ বিমান বাহিনীর Mi-171Sh হেলিকপ্টার এর মাধ্যমে ০৫ জনকে উদ্ধার করে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার মুভমেন্ট ফ্লাইটে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে বিমান বাহিনী ঘাঁটি বাশার হতে বিমান বাহিনীর এম্বুলেন্সযোগে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট পর্যন্ত পৌঁছে দেয়া হয়। উদ্ধারকৃতরা হলেন তারিকুল ইসলাম, অজিত কর্মকার, অভিজিত কর্মকার, শারমিন এবং সাইদুর রহমান।